শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:০৮ পিএম, ২০২৪-১১-২১
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। বর্তমানে এটি একটি বৈশ্বিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই। এজন্য চিকিৎসক, ভেটেরিনারিয়ান, ফার্মাসিস্ট, নীতিনির্ধারকসহ সকল স্টেকহোল্ডারদের এক সঙ্গে কাজ করতে হবে।
আজ বৃহ্সপতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সময়োপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগের উপর গুরুত্বারোপ করে বক্তারা আরও বলেন, কৃষি, অ্যাকোয়াকালচার, ডেইরি ও পোল্ট্রি শিল্পে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।
‘বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-বর্ণাঢ্য শোভাযাত্রা; টেকনিক্যাল সেশন; বিশেষজ্ঞ প্যানেল আলোচনা; সেরা ভিডিও, পোস্টার, পেন্সিল স্কেচ ও মটো প্রদর্শনী এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এরপর সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন ও আলোচনাসভা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভাসু’র পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এস. কে. এম. আজিজুল ইসলাম।
ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সোহেল আল ফারুকের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ডা. মো: নুরুন নবী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর অ্যাগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত। টেকনিক্যাল সেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
এরপর একই স্থানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো: সফিকুল ইসলাম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর অ্যাগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত। সভাপতিত্ব করেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আমীর হোসেন সৈকত।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited